আইপিএলে প্রেমিকাদের সঙ্গে খেলোয়াড়দের যোগাযোগের বিষয়ে বিসিসিআই নিয়ম তৈরি

আইপিএলে প্রেমিকাদের সঙ্গে খেলোয়াড়দের যোগাযোগের বিষয়ে বিসিসিআই নিয়ম তৈরি

আইপিএলে খেলোয়াড়দের স্ত্রী ও প্রেমিকাদের সফর নিয়ে বিতর্ক নতুন নয়। যার জেরে বিরাট কোহলিদের বিদেশ সফরে পরিবারের সদস্যদের জন্য দিন সংখ্যা নির্দিষ্টও করে দেওয়া হয়েছে। তবে এবারের আইপিএলে সামনে এল নতুন একটি বিষয় ‘অফিশিয়াল গার্লফ্রেন্ড’। বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে একাধিক ক্রিকেটারকে তাঁদের প্রেমিকাদের নিয়ে দলীয় বাসে যাতায়াত ও টিম হোটেলে অবস্থান করতে দেখা গেছে।

দলের বাইরের কারও সঙ্গে খেলোয়াড়দের যোগাযোগের বিষয়ে দুর্নীতি দমন ইউনিটের দৃষ্টি আকর্ষণ করা হলে সংশ্লিষ্ট একজন জানান, অফিশিয়াল গার্লফ্রেন্ড বলে অনুমতি দেওয়া হয়েছে। ভারতের দৈনিক জাগরণের প্রতিবেদনে বলা হয়, হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিং, যশস্বী জয়সোয়াল ও ঈশান কিশানদের মতো তারকা খেলোয়াড়দের সঙ্গে প্রেমিকাদের প্রায়ই দেখা যায়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।