আইপিএলে চার-ছক্কার ফোয়ারা ছুটিয়ে নিয়মিত সংবাদমাধ্যমের শিরোনাম হচ্ছেন বৈভব সূর্যবংশী। তবে মাঠের সাফল্য ছাপিয়ে ১৫ বছর বয়সী সূর্যবংশীকে নিয়ে তৈরি হয়েছে এক বিতর্ক। আইপিএলে সূর্যবংশীর খেলা নিয়ে আপত্তি তুলেছেন কর্ণাটকের এক সমাজকর্মী। তাঁর দাবি, এত অল্প বয়সে এ ধরনের বাণিজ্যিক টুর্নামেন্টে খেলা আসলে ‘শিশুশ্রম’-এর নামান্তর।
সমাজকর্মী সি এম শিবকুমার নায়েক বিষয়টি নিয়ে এফআইআর করার আবেদন জানিয়ে অভিযোগ করেছেন যে এত অল্প বয়সে একজন কিশোরকে এমন উচ্চপর্যায়ের পেশাদার লিগে খেলার সুযোগ দেওয়া আইনগতভাবে প্রশ্নবিদ্ধ।
ভিডিওতে শিবকুমার বলেন, ‘রাজস্থান রয়্যালসের এই ১৫ বছর বয়সী কিশোর বৈভব সূর্যবংশীকে শোষণ করা হচ্ছে। সে কেবলই এক শিশু, বয়স মাত্র ১৫। এই বয়সেই তাকে আইপিএলের মতো পেশাদার ক্রিকেটে নিয়ে আসা হয়েছে। এটি শিশুশ্রম ছাড়া আর কিছুই নয়।’


































































































































































































