ইরাকে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার বাংলাদেশ সময় ভোর ৪টার দিকে ইরাকের কুর্দিস্তান এলাকায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বজলুর রশীদ(৩৮) ও মনোহার আলী (৩৬)। তাদের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা এলাকায়।
পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে মনোহার প্রায় চার বছর আগে এবং বজলুর রশীদ দেড় বছর আগে ইরাকে যান। সেখানে তারা একটি কনফেকশনারি দোকানে কাজ করতেন।
দুই পরিবারই তাদের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে।


































































































































































































