ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হোসেইন নুশাবাদি বলেন, উপসাগরীয় এলাকা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ওপরই নির্ভর করছে এ অঞ্চলের স্বাচ্ছন্দ্য, কল্যাণ ও অগ্রগতি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদ ও আইন বিভাগের মহাপরিচালক হোসেইন নুশাবাদী বার্তা সংস্থা আইএসএনএকে বলেন, এই (উপসাগর) কৌশলগত সামুদ্রিক ‘সম্পদের’ ওপর সব সময়েই বিদেশিদের লোভ ছিল। উপসাগরকে তিনি ইরানের পরিচয় ও সভ্যতার অংশ বলে অভিহিত করেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এই যুদ্ধ স্পষ্টতই বিনা উস্কানিতে করা আগ্রাসন। ইরানের সঙ্গে বৈরিতা শেষ: ট্রাম্প ইরানের সঙ্গে বৈরিতা শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


































































































































































































