ইরানের শূরা কাউন্সিলের জাতীয় নিরাপত্তা কমিশনের ডেপুটি চেয়ারম্যান আলায়েদ্দিন বোরুজেরদি বলেছেন, 'আমাদের অবস্থান এখনো শক্ত' এবং 'আমরা এখনো আমাদের নতুন তাস খেলিনি'। ইরানি টেলিভিশনে প্রকাশিত একটি সাক্ষাৎকারে তিনি বলেন, 'বাব এল-মান্দেবের গুরুত্ব হরমুজ প্রণালির চেয়ে কোনো অংশে কম নয়, আর ইয়েমেনিরা এই প্রণালি অবরোধ করে আমেরিকাকে আরেকটি আঘাত দেওয়ার জন্য অপেক্ষা করছে'।
এমন এক সময়ে এই বক্তব্য এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে বলে দাবি করছে।
আলাউদ্দিন বোরুজেরদি আরো বলেন, আলোচনায় তার উপস্থিতি ছিল 'সর্বোচ্চ নেতার নির্দেশ অনুযায়ী'।
গত সপ্তাহে ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য আলি খাজারিয়ান বলেন, ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাড়ানোর 'বিরোধী'।


































































































































































































