ইরানের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাতের পর পড়ে থাকা বিপুল পরিমাণ অবিস্ফোরিত বোমা ও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
জানজান প্রদেশে ৯ হাজার ৫০০টিরও বেশি বোমার টুকরো, পাশাপাশি বহু অবিস্ফোরিত রকেট ও ক্ষেপণাস্ত্র শনাক্ত ও নিষ্ক্রিয় করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।
আইআরজিসির দাবি অনুযায়ী, ৫২টি রকেট ধ্বংস করা হয়েছে এবং ১০টির বেশি ক্ষেপণাস্ত্র উদ্ধার করে নিষ্ক্রিয় করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।


































































































































































































