ইরান ফুটবল দল যেন যথাযথ সম্মান পায় সে বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বৈঠক করবেন দেশটির ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) প্রধান মেহদি তাজ। গতকাল বুধবার তিনি জানান, আগামী তিন থেকে চার দিনের মধ্যে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। গত সপ্তাহে মেহদি তাজকে নিজেদের দেশে প্রবেশের অনুমতি দেয়নি কানাডা। ইরান সরকারের প্রভাবশালী সামরিক শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাঁকে প্রবেশাধিকার দেওয়া হয়নি বলে জানায় কানাডা।
গত মঙ্গলবার মেহদি তাজ হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে যদি ইরানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি সম্মান জানানোর নিশ্চয়তা ফিফা দিতে না পারে, তবে তাঁর দেশ বিশ্বকাপে অংশ নেবে না।


































































































































































































