অনিশ্চয়তা ও গুঞ্জনের মধ্যে ফুটবল বিশ্বকাপে খেলার ঘোষণা দিয়েছে ইরান। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে বিশ্বকাপের তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার কাছে বেশ কিছু শর্ত দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই)।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার তিন দেশে হবে ২৩তম ফিফা বিশ্বকাপ। তবে গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়লে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
ইরানের দেওয়া শর্তগুলোর মধ্যে অন্যতম হলো খেলোয়াড় ও কর্মকর্তা—সবার ভিসা নিশ্চিত করা, টুর্নামেন্ট চলাকালে ইরানের জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন।


































































































































































































