ইরান ইস্পাত রপ্তানি নিষিদ্ধ করেছে

ইরান ইস্পাত রপ্তানি নিষিদ্ধ করেছে

ইরান ইস্পাত রপ্তানি নিষিদ্ধ করেছে। ইরানের শুল্ক কর্তৃপক্ষের নির্দেশনার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, নতুন নির্দেশনায় স্ল্যাব, শিট ও স্ট্রিপসহ বিভিন্ন ধরনের ইস্পাত পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই সিদ্ধান্ত ২৬ এপ্রিল থেকে কার্যকর হবে।

ইরানের প্রায় ৭০ শতাংশ ইস্পাত উৎপাদন সক্ষমতা ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে দখলদার ইসরাইল। একই সঙ্গে পেট্রোকেমিক্যাল স্থাপনা এবং পরিবহন অবকাঠামোতেও বড় ধরনের ক্ষতি হয়েছে।

বিশ্লেষকদের মতে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই খাতের ক্ষতি ইরানের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।