ইরানের বিরুদ্ধে নৌ অবরোধের সময় ৩১টি জাহাজের দিক বদল বা বন্দরে ফেরত পাঠানো হয়েছে। এসব জাহাজের মধ্যে বেশিরভাগই ছিল তেলবাহী ট্যাংকার। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মার্কিন বাহিনী 'ইরানের বিরুদ্ধে অবরোধের অংশ হিসেবে ৩১টি জাহাজকে ঘুরে যেতে বা বন্দরে ফিরে আসতে নির্দেশ দিয়েছে।'
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক বার্তায় সামরিক বাহিনী বলেছে, 'অধিকাংশ জাহাজই মার্কিন নির্দেশনা মেনে চলেছে।'
ইরানের বন্দর অবরোধের এই অভিযানে ১০ হাজারের মার্কিন সেনা, ১৭টি যুদ্ধজাহাজ এবং ১০০টিরও বেশি বিমান অংশ নিচ্ছে।


































































































































































































