ইরানের সঙ্গে চলমান আলোচনার অচলাবস্থা কাটাতে বড় ধরনের সামরিক আঘাত হানার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই লক্ষ্যে ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের কাছ থেকে এ পরিকল্পনা সম্পর্কে শুনবেন ট্রাম্প।
ইরানের ওপর একটি ‘সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী’ বিমান হামলার পরিকল্পনা করেছে সেন্টকম। এই দফায় মূলত ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর কথা ভাবা হচ্ছে।
মার্কিন নীতিনির্ধারকদের ধারণা, নতুন করে ভয়াবহ হামলার পর ইরান নমনীয় হতে বাধ্য হবে। পারমাণবিক ইস্যুতে আলোচনার টেবিলে আসতে আগ্রহী হবে।


































































































































































































