ইরানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার রূপরেখা পেশ করেছেন

ইরানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার রূপরেখা পেশ করেছেন

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদে মধ্যস্থতাকারীদের কাছে আলোচনার জন্য একটি কার্যকর রূপরেখা পেশ করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আলোচনায় বসার জন্য আস্থা পুনরুদ্ধারের ওপর জোর দেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

হরমুজ প্রণালিকে ঘিরে অবরোধ এবং ওমান সাগরে সামরিক কার্যকলাপকে আলোচনার প্রধান বাধা হিসেবে উল্লেখ করেন তিনি। পেজেশকিয়ান বলেন, ইরান আলোচনার জন্য প্রস্তুত, তবে অগ্রগতির জন্য একটি ‘সম্মানজনক পরিবেশ’ প্রয়োজন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।