ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, হরমুজ প্রণালি খুলবে

ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, হরমুজ প্রণালি খুলবে

ইরানের সঙ্গে একটি চুক্তি নিয়ে সমঝোতা প্রায় চূড়ান্ত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই চুক্তির বিস্তারিত ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

গতকাল শনিবার ট্রাম্প বলেন, এ চুক্তির মধ্যে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। এ নিয়ে বিস্তারিত আর কিছু বলেননি তিনি।

ট্রাম্পের এ বক্তব্যের আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছিলেন, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান অনেকটাই কাছাকাছি এসেছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।