ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মাথার দাম (পুরস্কার) নির্ধারণের বিষয়ে আলোচনা করছে। গত ফেব্রুয়ারিতে ইরানে ওই দুই দেশের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এ ঘটনার পর মার্কিন ও ইসরায়েলি নেতাদের হত্যার জন্য পুরস্কারের ঘোষণা দিয়ে একটি বিল পাসের তোড়জোড় চলছে ইরানের পার্লামেন্টে।
বিলটি পাস হলে ট্রাম্প কিংবা নেতানিয়াহুকে হত্যাকারী যেকোনো ব্যক্তি বা সংস্থাকে আনুষ্ঠানিকভাবে ৫ কোটি ইউরো (৪ কোটি ৩৫ লাখ পাউন্ড বা ৫ কোটি ৮২ লাখ মার্কিন ডলার) পুরস্কার দেওয়া হবে।
ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানান, তাঁর কমিশন ‘ইসলামি প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা পদক্ষেপ’ শীর্ষক একটি বিলের খসড়া তৈরি করছে।


































































































































































































