ইরান যুদ্ধে কংগ্রেসের তোপের মুখে হেগসেথ

ইরান যুদ্ধে কংগ্রেসের তোপের মুখে হেগসেথ

ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো মার্কিন আইনপ্রণেতাদের সরাসরি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বুধবার হাউজ আর্মড সার্ভিসেস কমিটির সামনে অনুষ্ঠিত এই শুনানিতে ইরান যুদ্�্ধের খরচ, কৌশল এবং রেকর্ড সামরিক বাজেট নিয়ে উত্তপ্ত বিতর্ক হয়।

ট্রাম্প প্রশাসন আগামী বছরের জন্য রেকর্ড ১.৫ ট্রিলিয়ন ডলারের সামরিক বাজেট প্রস্তাব করেছে, যা আগের তুলনায় প্রায় ৪৪ শতাংশ বেশি। তবে শুনানিতে বাজেট ছাপিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান যুদ্ধ।

শুনানিতে ডেমোক্র্যাট সদস্যরা অভিযোগ করেন, কংগ্রেসের কোনো অনুমোদন ছাড়াই ডোনাল্ড ট্রাম্প এই ব্যয়বহুল যুদ্ধ শুরু করেছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।