ইরান যুদ্ধে মার্কিন অপারেশন শেষ, নতুন অভিযান শুরু

ইরান যুদ্ধে মার্কিন অপারেশন শেষ, নতুন অভিযান শুরু

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের 'অপারেশন এপিক ফিউরি' নামের সামরিক অভিযান শেষ হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিত করতে 'প্রজেক্ট ফ্রিডম' নামের নতুন যে অভিযান শুরু হয়েছে, তা প্রতিরক্ষামূলক অভিযান।

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্যগুলো অর্জন করে ফেলেছে বলেও দাবি করেন রুবিও। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে তিনি এমন দাবি করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা ৮৭টি দেশের প্রায় ২৩ হাজার মানুষকে সাহায্য করার লক্ষ্য নিয়ে এই অভিযান চলছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।