ইরান যুদ্ধে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত

ইরান যুদ্ধে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপের মধ্যে মতভেদ বাড়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে বাগ্‌বিতণ্ডার পরপরই ট্রাম্প দেশটি থেকে সেনা কমানোর হুমকি দিয়েছিলেন। গত সোমবার মের্ৎস বলেছিলেন, দুই মাসের এ যুদ্ধ থামানোর আলোচনা চালাতে গিয়ে ইরানিদের কাছে ‘অপদস্থ’ হচ্ছে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, এ যুদ্ধ থেকে বের হতে যুক্তরাষ্ট্র কোন কৌশল নেওয়ার কথা ভাবছে, তা তিনি বুঝতে পারছেন না।

পেন্টাগনের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা আরও বলেন, জার্মানির সাম্প্রতিক মন্তব্যগুলো ছিল ‘ভুল ও অকাজের’। তিনি আরও বলেন, ‘এ ধরনের অসহযোগিতাপূর্ণ মন্তব্যের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট সঠিক পদক্ষেপই নিচ্ছেন।’

পেন্টাগন বলেছে, আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যেই সেনা প্রত্যাহারের কাজ শেষ হবে। জার্মানিতে বর্তমানে প্রায় ৩৫ হাজার মার্কিন সেনা দায়িত্বে আছেন, যা ইউরোপের অন্য যেকোনো দেশের তুলনায় বেশি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।