ইরান যুদ্ধে মার্কিন ব্যয় দ্বিগুণ হতে পারে

ইরান যুদ্ধে মার্কিন ব্যয় দ্বিগুণ হতে পারে

ইরান যুদ্ধে মার্কিন ব্যয় দ্বিগুণ হতে পারে বলে পেন্টাগনের এক শীর্ষ কর্মকর্তা জানান। তিনি বলেন, ইরান যুদ্ধে এ পর্যন্ত ২ হাজার ৫০০ কোটি (২৫ বিলিয়ন) ডলার ব্যয় হয়েছে। কিন্তু এটা প্রকৃত ব্যয়ের চেয়ে অনেক কম বলে ধারণা করা হচ্ছে।

এই হিসাবে ওই অঞ্চলে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটি ও সরঞ্জামের ক্ষয়ক্ষতি ও সংস্কারের ব্যয় অন্তর্ভুক্ত করা হয়নি। এ বিষয়ে অবগত তিনটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে।

পেন্টাগনের প্রধান হিসাবরক্ষকের দায়িত্বে থাকা জুলস ‘জাই’ হার্স্ট বুধবার হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে আইনপ্রণেতাদের জানান, তাঁর উল্লেখ করা ২ হাজার ৫০০ কোটি ডলারের বেশির ভাগ গোলাবারুদ ও সমরাস্ত্রের পেছনে ব্যয় করা হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।