ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিকভাবে 'স্পষ্টতই অপ্রস্তুত' ছিল। রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের তথ্যনীতি কমিশনের চেয়ারম্যান আলেক্সেই পুশকভ বলেন, যুক্তরাষ্ট্র ভুলভাবে বিশ্বাস করেছিল যে সীমিত সামরিক হামলার মাধ্যমে দ্রুত কৌশলগত সাফল্য অর্জন করা সম্ভব।
ইরান দীর্ঘদিন ধরে সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি নিয়েছে। দেশটি তাদের অধিকাংশ ক্ষেপণাস্ত্র স্থাপনা ভূগর্ভে সরিয়ে নিয়েছে, যা আক্রমণ করা অত্যন্ত কঠিন। পাশাপাশি তারা হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের শক্তিশালী ভাণ্ডার তৈরি করেছে।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং বিভিন্ন সময়ে সামরিক ও কূটনৈতিক টানাপোড়েন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।


































































































































































































