ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে পণ্যের দাম বাড়তে পারে

ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে পণ্যের দাম বাড়তে পারে

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে চলতি বছর জিনিসপত্রের দাম গড়ে ১৬ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। কমোডিটি মার্কেট আউটলুক বা পণ্যবাজার–বিষয়ক পূর্বাভাস ২০২৬–এর এপ্রিল সংস্করণে বিশ্বব্যাংক বলেছে, জ্বালানির দামে ঊর্ধ্বগতির কারণে উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতির (ইএমডিই) দেশগুলোর প্রবৃদ্ধিতে চাপ তৈরি হবে।

এসব দেশের গড় মূল্যস্ফীতি চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে। বাংলাদেশে এমনিতেই তিন বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে।

এখন মূল্যস্ফীতি আরও বাড়লে মানুষের ভোগান্তি বাড়বে। ২০২২ সালের পর এবারই পণ্যমূল্য বৃদ্ধি নিয়ে পূর্বাভাস দিল বিশ্বব্যাংক।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।