ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক সরবরাহশৃঙ্খল ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে জন্মনিয়ন্ত্রণসামগ্রীর দামও বাড়তে পারে। কনডম প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বলেন, যুদ্ধ কত দিন স্থায়ী হয়, তার ওপর নির্ভর করে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত দাম বাড়াতে হতে পারে।
কনডম প্রস্তুতকারী কোম্পানি কারেক্সের সিইও গোহ মিয়াহ কিয়াত রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, পরিস্থিতি অত্যন্ত নাজুক, দাম অনেক বেড়ে গেছে। এখন এই বাড়তি খরচ গ্রাহকদের ওপর চাপানো ছাড়া আমাদের উপায় নেই।
কারেক্সের ম্যাসাচুসেটসভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল প্রটেকশন করপোরেশন জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার কারণে কাঁচামাল ও উপকরণের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।


































































































































































































