মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ডিসিতে গুলির ঘটনার সঙ্গে ইরানের কোনো যোগসূত্র নেই। এ ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ হামলাকে অত্যন্ত গুরুতর হিসেবে বর্ণনা করেছেন।
ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি হোটেলে নৈশভোজের সময় বিকট গুলির শব্দের পর দ্রুত সেখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পকে।
ওই সময় নিরাপত্তা বাহিনীর তৎপরতায় দ্রুত সরে যেতে গিয়ে ট্রাম্প হুমড়ি খেয়ে পড়ে যান।


































































































































































































