ইরানে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে

ইরানে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে

পারস্য উপসাগরে শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনায় যুদ্ধ বন্ধের প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন এক গোয়েন্দা বিশ্লেষণে বলা হয়েছে, তেহরান অন্তত আরও চার মাস নৌ অবরোধ মোকাবিলা করার সক্ষমতা রাখে।

যুক্তরাষ্ট্রের এই মূল্যায়নের বিষয়ে অবগত এক কর্মকর্তা জানান, সিআইএর প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধের ফলে অন্তত আগামী চার মাস দেশটিতে বড় ধরনের কোনো অর্থনৈতিক বিপর্যয় ঘটবে না।

ওয়াশিংটন পোস্ট প্রথম এই প্রতিবেদনের তথ্য প্রকাশ করে। তবে এক ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা এই বিশ্লেষণকে ‘ভুল’ আখ্যা দিয়ে দাবি করেছেন, অবরোধের ফলে ইরানের রাজস্ব আয় কমে গেছে এবং দেশটিতে পদ্ধতিগত অর্থনৈতিক ধস ত্বরান্বিত হচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।