ইরান যুদ্ধ নিয়ে হেগসেথকে কেন সন্দেহ করছেন ভ্যান্স, তিনি কি আসলেই ট্রাম্পকে বিভ্রান্ত করছেন

ইরান যুদ্ধ নিয়ে হেগসেথকে কেন সন্দেহ করছেন ভ্যান্স, তিনি কি আসলেই ট্রাম্পকে বিভ্রান্ত করছেন

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আশঙ্কা করছেন, ইরান যুদ্ধ সম্পর্কে পেন্টাগন হয়তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সঠিক তথ্য দিচ্ছে না। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন আট সপ্তাহের এই যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর পারফরম্যান্সের ব্যাপক প্রশংসা করছেন। তাঁদের দাবি, তাঁরা ইরানের বিমানবাহিনী, নৌবাহিনী ও প্রতিরক্ষা কাঠামোর ওপর চরম আঘাত হেনেছেন। যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার এখনো পূর্ণ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের রুদ্ধদ্বার বৈঠকগুলোতে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বারবার এসব দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চেয়েছেন, ট্রাম্পের সামনে যুদ্ধের যে উজ্জ্বল চিত্র তুলে ধরা হচ্ছে, তা কি সত্যিই সঠিক, নাকি পেন্টাগন মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার বিষয়টি গোপন করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যান্স তাঁর উদ্বেগগুলোকে নিজের মতামত হিসেবে পেশ করেছেন, হেগসেথ বা কেইনকে সরাসরি মিথ্যাবাদী বলেননি। এমনকি প্রকাশ্যে তিনি হেগসেথের প্রশংসাই করেছেন এবং বলেছেন, তিনি ‘চমৎকার কাজ করছেন’।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।