ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে: ট্রাম্প

ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে: ট্রাম্প

ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন। তিনি বলেছেন, ইরান যদি আলোচনায় বসতে চায়, তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে। ইরান সরাসরি আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে। এমন প্রেক্ষাপটে তিনি বলেন, এখন থেকে পরবর্তী আলোচনা টেলিফোনের মাধ্যমেই চলবে।

ট্রাম্প বলেন, ‘তারা যদি কথা বলতে চায়, তবে আমাদের কাছে আসতে পারে, অথবা আমাদের ফোন করতে পারে।’ এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

আরাগচি বলেছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে তেহরান ও মস্কোর মধ্যে ঘনিষ্ঠ আলোচনা অব্যাহত রাখার লক্ষ্যে রাশিয়া সফর করেছেন তিনি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।