ইরানে আবার হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র

ইরানে আবার হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে পারে বলে মন্তব্য করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজের অধ্যাপক মোহামাদ এলমাসরি। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে বিভিন্ন পক্ষের চাপের মধ্যে রয়েছেন। এর মধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রশাসনের “কঠোরপন্থি” ব্যক্তিরাও রয়েছেন। এলমাসরি বলেন, ট্রাম্প ইরানের কাছ থেকে যে ধরনের ছাড় আশা করেছিলেন, তা পাননি। একই সঙ্গে আলোচনাও তার প্রত্যাশামতো এগোয়নি। তিনি আরও বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে সাম্প্রতিক বৈঠক নিয়েও ট্রাম্পের উচ্চ প্রত্যাশা ছিল। বিশ্লেষকের মতে, রাজনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের জন্য “বড় ধরনের বিপর্যয়” হয়ে দাঁড়িয়েছে। তাই এখন যুদ্ধ বন্ধ করাই ট্রাম্পের জন্য বুদ্ধিমানের কাজ হবে। তবে এলমাসরি মনে করেন, ট্রাম্প সম্ভবত তা করবেন না, কারণ তিনি এখন যুক্তরাষ্ট্রের জনগণের সামনে “বিশ্বাসযোগ্য বিজয়ের ঘোষণা” নিয়ে ফিরে যেতে পারছেন না।

ইরান জাতীয় ফুটবল দল তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। সংবাদ সংস্থা তাসনিম জানায়, দলটি তুরস্কের আনতালিয়ায় গেছে একটি প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচ খেলতে এবং যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন প্রক্রিয়া নতুন সংস্থা গঠন করল ইরান প্রতিবেদনে বলা হয়, নতুন এই সংস্থার নাম রাখা হয়েছে “পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ”। সংস্থাটি হরমুজ প্রণালীর কার্যক্রম ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাৎক্ষণিক বা রিয়েল-টাইম তথ্য সরবরাহ করবে বলে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি কোনো চুক্তিতে খুব তাড়াতাড়ি রাজি না হয়, তাহলে চরম পরিস্থিতির মোকাবিলা করতে হবে। ট্রুথ সোশ্যাল একাউন্টে দেওয়া একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, 'ইরানের জন্য সময় খুব তাড়াতাড়ি ফুরিয়ে আসছে, তাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে। না হলে ইরানে কিছুই অবশিষ্ট থা

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।