ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে সম্ভাব্য সমঝোতা প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করছে পাকিস্তান। তেহরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে কিছু অগ্রগতি হলেও এখনো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি টানা তৃতীয় দিনের মতো তেহরানে অবস্থান করছেন। সফরকালে তিনি ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন।
পাকিস্তান অন্তত এমন একটি মৌলিক কাঠামো তৈরির চেষ্টা করছে, যা ইসলামাবাদে গিয়ে সেখানে যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করা সম্ভব হবে।


































































































































































































