ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা থমকে আছে। এই আলোচনা এগিয়ে নিতে গতকাল শনিবার তেহরানে গেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। ইরানের সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।
ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ‘আলোচনা এগিয়ে নেওয়া এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য পাকিস্তান টানা চেষ্টা করে যাচ্ছে। এরই অংশ হিসেবে মহসিন নাকভি আজ (শনিবার) দুই দিনের সরকারি সফরে ইসলামি প্রজাতন্ত্র ইরানে পৌঁছেছেন।’
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি তাঁকে স্বাগত জানান। কয়েক দিন আগেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরান সফর করেছিলেন। এরপরই নাকভি এই সফরে গেলেন।


































































































































































































