ইরান যুক্তরাষ্ট্রের জন্য 'রেড লাইন' তালিকা দিলো

ইরান যুক্তরাষ্ট্রের জন্য 'রেড লাইন' তালিকা দিলো

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রকে জানানোর জন্য পাকিস্তানকে 'রেড লাইন' বা চূড়ান্ত তালিকা দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স জানিয়েছে, আরাগচি তার সাম্প্রতিক পাকিস্তান সফরকালে যুক্তরাষ্ট্রের জন্য এই তালিকা দেন।

এই রেড লাইনগুলোর মধ্যে 'পারমাণবিক বিষয় এবং হরমুজ প্রণালি' অন্তর্ভুক্ত রয়েছে। এতে আরো বলা হয়েছে, 'এই বার্তা আদান-প্রদান ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সঙ্গে সম্পর্কিত নয় এবং এর উদ্দেশ্য ছিল আঞ্চলিক পরিস্থিতি ও ইরানের রেড লাইনগুলো স্পষ্ট করা।'

আরাগচি বর্তমানে সেন্ট পিটার্সবার্গে রয়েছেন, যেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।