ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার বিষয়ে অগ্রগতি হয়েছে। ইরান, যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান এ কথা জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজধানী তেহরানে গতকাল তাদের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মুহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বৈঠক হয়েছে।
ইরানের নেতাদের সঙ্গে বৈঠক শেষে গতকাল আসিম মুনির গতকাল পাকিস্তানে ফিরেছেন। ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে ভারত সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, ‘কিছু অগ্রগতি হয়েছে। এমনকি আমি যখন এখন আপনাদের সঙ্গে কথা বলছি, তখনো কিছু কাজ চলছে।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর তিন মাস পূর্ণ হতে চলেছে। যুদ্ধের ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে গেছে। এতে করে বিশ্বজুড়ে জ্বালানিবাজারে অস্থিরতা তৈরি হয়েছে।


































































































































































































