ইরানের আকাশে ছোট ড্রোনের উপস্থিতি শনাক্ত হওয়ার পর তেহরানসহ আরো কয়েকটি শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, দেশজুড়ে একাধিক স্থানে ছোট ড্রোন শনাক্ত হওয়ার পর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।
ইরানি গণমাধ্যমগুলো পরে জানায় যে তেহরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করাটা একটি পরীক্ষার অংশ ছিল। এদিকে, ইসরাইলি সামরিক বাহিনীর একটি সূত্র এতে কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে।
ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে যা বললেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না।


































































































































































































