ফুটবল বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিলে ইরান তাদের একটি বড় কূটনৈতিক হাতিয়ার হারাবে বলে মন্তব্য করেছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ। নানা অনিশ্চয়তা শেষে গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা সত্ত্বেও ইরান ২০২৬ বিশ্বকাপে অংশ নেবে।
তবে এ জন্য আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাকে ১০টি বিশেষ শর্ত দিয়েছে তারা। গত ফেব্রুয়ারিতে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল।
ফিফা অবশ্য কয়েক সপ্তাহ ধরেই বলে আসছে, ইরান বিশ্বকাপে অংশ নেবে। বিশ্বকাপে ইরান পড়েছে গ্রুপ জিতে। এই গ্রুপের বাকি তিন দল নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর।


































































































































































































