ইরান বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য হরমুজে ফি মওকুফ করেছে

ইরান বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য হরমুজে ফি মওকুফ করেছে

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১৪: ০৭ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করেছে ইরান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আমরা কিছু দেশের জন্য ব্যতিক্রমী ব্যবস্থা রেখেছি। ভবিষ্যতে কী হবে তা আমি জানি না।’ তিনি বলেন, ‘এই মুহূর্তে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য এই ব্যতিক্রমী সুবিধা নিশ্চিত করছে, যেমন রাশিয়া।

ইরান যুদ্ধের কৌশল নিয়ে বিভক্ত ট্রাম্প প্রশাসন আমেরিকান ইউনিভার্সিটি অব রোমের আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্ব রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক আন্দ্রেয়া ড্রেসি বলেছেন, ইরান যুদ্ধ চালিয়ে নেওয়ার কৌশল নিয়ে ট্রাম্প প্রশাসন ঐক্যবদ্ধ নয়। ড্রেসি আল জাজিরাকে বলেন, ‘আমরা দেখছি লক্ষ্য ক্রমাগত বদলাচ্ছে, কৌশল ও উদ্দেশ্য ক্রমাগত পরিবর্তিত হচ্ছে।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।