ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ব্যবস্থায় একটি স্থায়ী পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। দেশটি নতুন করে একটি প্রশাসনিক কাঠামো গঠন করেছে, যার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ ও সমন্বয় করা হবে। ইরান “পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ” নামে একটি নতুন সংস্থা প্রতিষ্ঠা করেছে। এই সংস্থা এখন থেকে হরমুজ প্রণালি দিয়ে যাওয়া সব বাণিজ্যিক ও সামরিক জাহাজের চলাচল তদারকি ও অনুমোদনের দায়িত্ব পালন করবে।
ইরানি কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, এই নতুন কাঠামো থেকে তারা পিছু হটবে না এবং প্রণালির নিয়ন্ত্রণ ব্যবস্থায় এই পরিবর্তন বজায় রাখাই তাদের লক্ষ্য। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি নিয়ে এই নতুন সিদ্ধান্ত আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তা ও ভূরাজনৈতিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।


































































































































































































