ইরানের নতুন নেতার অস্ত্রোপচারের পর কী হচ্ছে?

ইরানের নতুন নেতার অস্ত্রোপচারের পর কী হচ্ছে?

ইরানের নতুন নেতা মোজতবা খামেনির শরীরে বেশ কিছু বড় ধরনের অস্ত্রোপচার হয়েছে। এর ফলে তিনি রাষ্ট্র পরিচালনায় সরাসরি নজর দিতে পারছেন না। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তাঁর ছেলে মোজতবা খামেনি শাসনভার গ্রহণ করেন। গত মার্চ মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁকে একবারও প্রকাশ্যে দেখা যায়নি। এ পর্যন্ত তাঁর কোনো অডিও বা ভিডিও বার্তাও প্রকাশ করা হয়নি।

মোজতবা খামেনির অনুপস্থিতিতে ইসলামিক বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) এখন ইরানের নিরাপত্তাব্যবস্থা, সামরিক কৌশল ও পররাষ্ট্রনীতি নির্ধারণে প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছেন। বিপ্লবী গার্ডের শীর্ষস্থানীয় কর্মকর্তারাই এখন যুদ্ধ ও কূটনীতির মতো বিষয়ে মূল সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে কাজ করছেন।

ইরানের অভ্যন্তরীণ রাজনীতির এক ঘনিষ্ঠ পর্যবেক্ষক খামেনির বর্তমান ভূমিকাকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারীর তুলনায় ‘তত্ত্বাবধানকারী’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি একে একটি করপোরেট প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের কাঠামোর সঙ্গে তুলনা করেছেন, যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো যৌথভাবে নেওয়া হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।