ইরানের নতুন শান্তি প্রস্তাব খতিয়ে দেখছেন ট্রাম্প

ইরানের নতুন শান্তি প্রস্তাব খতিয়ে দেখছেন ট্রাম্প

ইরানের দেওয়া এক নতুন শান্তি প্রস্তাব খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এ প্রস্তাবের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, তেহরান এখনো তাদের কৃতকর্মের জন্য ‘যথেষ্ট মূল্য দেয়নি’।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার এ মন্তব্য করেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ ও ফারস জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান।

ইরানের ১৪ দফার প্রস্তাবে ইরান সীমান্তবর্তী এলাকাগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহার, ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার ও ইরানের জব্দ করা অর্থ ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।