ইরানে নৌ-অবরোধের প্রভাব কম, অর্থনীতি মুখ থুবড়ে পড়বে না

ইরানে নৌ-অবরোধের প্রভাব কম, অর্থনীতি মুখ থুবড়ে পড়বে না

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধের কারণে আগামী সপ্তাহগুলোতে দেশটির তেল উৎপাদন কমে যাওয়ার সম্ভাবনা থাকলেও, তেহরানের অর্থনীতি এখনই মুখ থুবড়ে পড়বে-এমন দাবিকে 'অপরিণত' বলে মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য যুদ্ধের শুরু থেকে ইরান কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় গত ১২ এপ্রিল থেকে পাল্টা ব্যবস্থা হিসেবে দেশটির বন্দরগুলোতে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। মূলত শান্তি আলোচনায় ইরানকে সমঝোতায় বাধ্য করতেই ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছে।

ইরানের বন্দরগুলোতে অবরোধের কারণে ইরানের প্রধান তেল রপ্তানি টার্মিনাল খার্গ আইল্যান্ডে তেলের মজুদ পূর্ণ হয়ে যেতে পারে। কেইপলারের তথ্য অনুযায়ী, যুদ্ধের প্রভাবে ইরানের অপরিশোধিত তেল উৎপাদন ইতোমধ্যে দৈনিক প্রায় ২ লাখ ব্যারেল কমেছে এবং এপ্রিলে তা আরো ৪ লাখ ২০ হাজার ব্যারেল কমতে পারে।

মিডল ইস্ট ইকোনমিক সার্ভে (এমইইএস)-এর ব্যবস্থাপনা সম্পাদক জেমি ইনগ্রাম বলেন, ইরান এর আগেও দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার মধ্যেও টিকে থাকার সক্ষমতা প্রমাণ করেছে। এখনই তারা বড় কোনো আপস করবে এমন সম্ভাবনা কম।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।