ইরানের কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়েছে শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি। তার আগে তাঁকে জামিন দেওয়া হয়েছে। নার্গিস মোহাম্মদির শারীরিক অবস্থা অনুকূলে নেই। তার শারীরিক অবস্থা এখনো অস্থিতিশীল।
নার্গিস মোহাম্মদির বয়স ৫৩ বছর। সর্বশেষ দফায় গত ১২ ডিসেম্বর থেকে তিনি কারাগারে আছেন। তখন ইরানের পূর্বাঞ্চলের মাশহাদ শহরে একটি স্মরণসভায় অংশ নিয়েছিলেন নার্গিস। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।


































































































































































































