ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বার্তা

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বার্তা

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সংলাপ ও চুক্তির জন্য তারা প্রস্তুত এবং কূটনীতির দরজাও বন্ধ হয়ে যায়নি। তবে তিনি স্পষ্টভাবে বলেছেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ গ্রহণযোগ্য নয়। অবরোধ তুলে না নিলে আলোচনা সম্ভব নয় বলে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

ইরানে নৌ অবরোধে ৩১ জাহাজ ফেরত পাঠানোর দাবি যুক্তরাষ্ট্রের মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধের সময় ৩১টি জাহাজের দিক বদল বা বন্দরে ফেরত পাঠানো হয়েছে।

ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের অন্যতম প্রধান ‘অচলাবস্থা’ হয়ে দাঁড়িয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।