ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি হয়েছে, তবে যুদ্ধ পুরোপুরি শেষ হয়ে যায়নি। তিনি বলেন, যুদ্ধবিরতি হলেও যুক্তরাষ্ট্র ও শত্রুদের প্রতি কোনো আস্থা ও বিশ্বাস নেই ইরানের।
ইরানের সেনাবাহিনী এখনো যুদ্ধের জন্য প্রস্তুত। তারা গুরত্বসহকারে লক্ষ্যবস্তুর তালিকা তৈরি করছে এবং প্রশিক্ষণ চলমান রয়েছে। সেইসঙ্গে সমরাস্ত্র তৈরিও অব্যাহত রয়েছে।
ইরানের সেনাবাহিনীর এই ঘোষণা আসার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও খারাপ হচ্ছে।


































































































































































































