ইরানে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহারের নতুন পথ

ইরানে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহারের নতুন পথ

ইরানে দুই মাসের বেশি সময় ধরে ইন্টারনেটের ওপর কঠোর কড়াকড়ি চলছে। তবে সরকারের নিষেধাজ্ঞা এড়িয়ে গোপনে দেশটিতে সীমিত পরিসরে ব্যবহার করা যাচ্ছে স্টারলিংকের ইন্টারনেট সেবা। এর ফলে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হলেও আকারে ছোট বিশেষ একটি যন্ত্রের মাধ্যমে অনেক ইরানি ইন্টারনেটের নাগাল পাচ্ছেন।

সরকারের নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিচ্ছেন বিদেশে বসবাসকারী ইরানি নাগরিক সাহান্দ (ছদ্মনাম)। সাহান্দ জানিয়েছেন, একজন মানুষও যদি ইন্টারনেট পায়, তবেই আমি সফল। এটি ঝুঁকি নেওয়ার মতো একটি কাজ।

ইরানে দুই মাস ধরে ডিজিটাল ব্ল্যাকআউট চলছে। মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার পর এটি শুরু হয়। গত জানুয়ারি থেকে অন্তত এক ডজন টার্মিনাল ইরান সীমান্তে পাঠিয়েছেন সাহান্দ। এখন আরও নতুন পথ খোঁজা হচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।