ইরান যুদ্ধে ব্যবহৃত যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে আগুন

ইরান যুদ্ধে ব্যবহৃত যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে আগুন

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমান ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ভোরে এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানা গেছে। গ্লুচেস্টারশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের কর্মীরা বেশ কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘাঁটির 'কমিসারি' বা রসদ সরবরাহের দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে। আগুনের তীব্রতায় ভবনটির ছাদ ধসে পড়েছে।

অগ্নিকাণ্ডের সময় পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ রাখার পরামর্শ দেয় ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) কোনো যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানানো হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।