ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় কত পর্যন্ত

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় কত পর্যন্ত

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় পর্যন্ত কত হয়েছে তা জানাতে পেন্টাগনের এক শীর্ষ কর্মকর্তা গত বুধবার জানিয়েছেন। তিনি বলেছেন, ইরান যুদ্ধে এ পর্যন্ত ২ হাজার ৫০০ কোটি ডলার ব্যয় হয়েছে। তবে এটা প্রকৃত ব্যয়ের চেয়ে অনেক কম বলে ধারণা করা হচ্ছে। এই হিসাবে ওই অঞ্চলে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটি ও সরঞ্জামের ক্ষয়ক্ষতি ও সংস্কারের ব্যয় অন্তর্ভুক্ত করা হয়নি।

একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো পুনর্নির্মাণ এবং ধ্বংস হওয়া যুদ্ধাস্ত্র বা সরঞ্জাম প্রতিস্থাপনের ব্যয় যোগ করলে প্রকৃত ব্যয়ের পরিমাণ চার থেকে পাঁচ হাজার কোটি (৪০-৫০ বিলিয়ন) ডলারের কাছাকাছি পৌঁছাবে।

পেন্টাগনের প্রধান হিসাবরক্ষকের দায়িত্বে থাকা জুলস ‘জাই’ হার্স্ট বুধবার হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে আইনপ্রণেতাদের জানান, তাঁর উল্লেখ করা ২ হাজার ৫০০ কোটি ডলারের বেশির ভাগ গোলাবারুদ ও সমরাস্ত্রের পেছনে ব্যয় করা হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।