ইরান যুদ্ধের কৌশল নিয়ে ট্রাম্প প্রশাসনের বিভক্তি

ইরান যুদ্ধের কৌশল নিয়ে ট্রাম্প প্রশাসনের বিভক্তি

ইরান যুদ্ধ চালানোর কৌশল নিয়ে ট্রাম্প প্রশাসন বিভক্ত। আমেরিকান ইউনিভার্সিটি অব রোমের আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্ব রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক আন্দ্রেয়া ড্রেসি বলেছেন, ইরান যুদ্ধ চালানোর কৌশল নিয়ে ট্রাম্প প্রশাসন ঐক্যবদ্ধ নয়। ড্রেসি বলেন, ট্রাম্প প্রশাসন সামাজিক যোগাযোগ মাধ্যমে 'শক্তি প্রদর্শন' করার চেষ্টা করলেও, 'বাস্তবে, প্রশাসনের ভেতরে আমরা ক্রমবর্ধমান বিভাজন ও মতবিরোধ দেখতে পাচ্ছি। সেইসঙ্গে পেন্টাগন ও প্রতিরক্ষা বিভাগের বেশ কয়েকজন উচ্চপর্যায়ের সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

ড্রেসি বলেন, এই সবকিছু থেকে একটি বিষয় স্পষ্ট, আর তাহলো, এই ধরনের সংঘাতের পরিণতি সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হিসেবে ভুল ছিল অথবা 'কৌশলগত ভুল নীতির' ওপর ভিত্তি করে এই যুদ্ধ শুরু করেছে। তার মতে, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একটি পথ খুঁজছে ট্রাম্প প্রশাসন। ড্রেসি বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ বাড়াচ্ছে এবং কূটনীতির আশা রয়েছে-এটা ভালো দিক। তবে ঝুঁকির মাত্রা খুব বেশি।

ড্রেসি বলেন, 'এই সংঘাতের কারণে আন্তর্জাতিক অর্থনীতি ঝুঁকির মধ্যে পড়েছে এবং একটি নতুন ও পূর্ণাঙ্গ সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।'

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।