ইরানের ফুটবলপ্রধান বিশ্বকাপে আইআরজিসিকে অপমান করা চলবে না

ইরানের ফুটবলপ্রধান বিশ্বকাপে আইআরজিসিকে অপমান করা চলবে না

ফিফা বিশ্বকাপে অংশ নিতে একটি শর্ত জুড়ে দিয়েছে ইরান। দেশটির ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) সভাপতি মেহদি তাজ বলেছেন, মার্কিন ভূখণ্ডে তাঁদের দেশের সামরিক শাখা ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) কোনোভাবেই অপমান করা যাবে না। আর এ বিষয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে নিশ্চয়তা দিতে হবে।

গত সপ্তাহে ফিফা কংগ্রেসে যোগ দিতে রওনা দিলেও কানাডার বিমানবন্দর থেকে ফিরে আসতে হয়েছিল মেহদি তাজকে। পরে কানাডা জানায়, আইআরজিসির সঙ্গে সম্পৃক্ততার কারণে তাজের ভিসা বাতিল করা হয়েছিল।

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের পাশাপাশি মেক্সিকো ও কানাডাও যৌথ আয়োজক। তবে গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে (লস অ্যাঞ্জেলেস ও সিয়াটল)।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।