ইরানের হাতে নতুন অস্ত্র, উপসাগরীয় দেশগুলোতে ভয়াবহ বিপর্যয়ের সম্ভাবনা

ইরানের হাতে নতুন অস্ত্র, উপসাগরীয় দেশগুলোতে ভয়াবহ বিপর্যয়ের সম্ভাবনা

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ একটি সংবাদমাধ্যম পারস্য উপসাগরের তলদেশে থাকা ইন্টারনেট কেব্‌ল ও ক্লাউড অবকাঠামোর একটি মানচিত্র প্রকাশ করেছে। এটিকে অঞ্চলটির ডিজিটাল যোগাযোগব্যবস্থার ওপর একটি প্রচ্ছন্ন হুমকি হিসেবে দেখা হচ্ছে।

গতকাল বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে সংবাদমাধ্যম তাসনিম হরমুজ প্রণালিকে শুধু জ্বালানি সরবরাহের পথ হিসেবেই নয়, বরং সাবমেরিন কেব্‌লের একটি গুরুত্বপূর্ণ করিডর হিসেবেও উল্লেখ করেছে।

এ পথ দিয়ে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও সৌদি আরবের মতো দেশগুলোর ইন্টারনেট সংযোগের মূল কেব্‌লগুলো গেছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।