ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, নৌ অবরোধের মেয়াদ বৃদ্ধি সহ্য করা হবে না। বৃহস্পতিবার ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে যুক্তরাষ্ট্রকে তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, অবরোধ অব্যাহত থাকলে এর জবাব দেবে ইরান।
রেজাই আরো বলেন, ‘এই ধরনের অবরোধ কার্যত কোনো ফল দেয়নি এবং তারা এটি কার্যকরও করতে পারেনি। ভারত মহাসাগর অত্যন্ত বিশাল এবং আমরা সহজেই এর মধ্য দিয়ে যেতে পারি; আমরা ইতোমধ্যেই তা করেছি।’
তার এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন দীর্ঘমেয়াদি নৌ অবরোধের জন্য প্রস্তুতি নিতে সহযোগীদের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


































































































































































































