ইরানের নতুন প্রস্তাবের মূল বিষয়গুলি

ইরানের নতুন প্রস্তাবের মূল বিষয়গুলি

ইরানের নতুন প্রস্তাবটির খবর গত শুক্রবার সামনে আসে। সেদিনই এ নিয়ে অসন্তোষের কথা জানান ট্রাম্প। পরে অবশ্য তিনি প্রস্তাব পুনর্বিবেচনার কথাও জানান। ইরানের পাঠানো সর্বশেষ শান্তি প্রস্তাবটি খুব শিগগির পর্যালোচনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রস্তাবটি গৃহীত হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন।

ইরানের নতুন প্রস্তাবটি হলো, সম্প্রতি দেওয়া আরেকটি প্রস্তাবের সংশোধিত রূপ। তবে এ প্রস্তাবে কী আছে, তা ইরান–যুক্তরাষ্ট্র কেউই জানায়নি। যদিও ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ইরান হামলা চালাবে না, হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং যুক্তরাষ্ট্র ইরানের বন্দরে অবরোধ প্রত্যাহার করবে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে বলেন, ‘চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে পাকিস্তানের কাছে একটি পরিকল্পনা জমা দিয়েছে ইরান। এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে। তারা কূটনীতির পথে হাঁটবে নাকি সংঘাত বজায় রাখবে— সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।