ইরানের নেতৃত্বে বিভক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানি কর্মকর্তারা। তারা জোর দিয়ে বলছেন, তাদের দেশ ঐক্যবদ্ধ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগর গালিবাফ সকলেই মার্কিন প্রেসিডেন্টের এই দাবি প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছেন।
ইরানের প্রথম উপ-রাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ বলেন, 'ইরান বিভেদের দেশ নয়, বরং ঐক্যের দুর্গ। আমাদের রাজনৈতিক বৈচিত্র্যই আমাদের গণতন্ত্র, তবুও বিপদের সময়ে আমরা এক পতাকার নিচে একতাবদ্ধ। আমাদের মাটি ও মর্যাদা রক্ষায় আমরা সকল পরিচয়কে অতিক্রম করি। আমরা এক আত্মা, এক জাতি।'


































































































































































































