ইরানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা করায় একজনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা করায় একজনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা করায় একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আমের রামেশ বলে শনাক্ত করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, তাকে দক্ষিণ-পূর্ব ইরানে একটি সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার করা হয় এবং পরে সশস্ত্র বিদ্রোহসহ একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।

অভিযোগের মধ্যে বোমা হামলা ও সামরিক বাহিনীর সদস্যদের ওপর অতর্কিত হামলায় জড়িত থাকার বিষয়ও রয়েছে। ইরান জানায়, তিনি সুন্নি সশস্ত্র গোষ্ঠী জাইশ আল-আদল-এর সদস্য ছিলেন, যা ইরানের দরিদ্রতম অঞ্চল সিস্তান-বেলুচিস্তানে সক্রিয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।